অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম রোববার এ তথ্য জানান। তারা পৃথক মামলায় কারাগারে থাকায় ঠিকানায় নয়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে নোটিশ পাঠানো হবে। শাকিল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং রুপা মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার ক্ষমতাবলে দুজনকে সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে। শাকিলকে নিজের, স্ত্রীর ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য দিতে হবে। রুপাকে নিজের, স্বামীর ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য দিতে বলা হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পাশাপাশি দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিতও চাওয়া হয়েছে।
আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে হবে বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে। নির্ধারিত সময়ে বিবরণী না দিলে বা মিথ্যা তথ্য দিলে আইনের ২৬(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। দুদক বলেছে, অনুসন্ধানে তাদের স্থির বিশ্বাস হয়েছে যে দুজনই জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন। আগে বাসার ঠিকানায় পাঠানো নোটিশ কাউকে না পাওয়ায় ফেরত আসে।
কারাবন্দি শাকিল আহমেদ ও ফারজানা রুপার সম্পদ বিবরণী চেয়েছে দুদক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।