Web Analytics

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার মামলার রায় রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায় স্বপ্না। পরে তার খণ্ডিত মরদেহ আসামিদের বাসায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

২৪ মে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় এবং ১ জুন অভিযোগ গঠন করা হয়। মামলার ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

06 Jun 26 1NOJOR.COM

রোববার রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করবে ঢাকা ট্রাইব্যুনাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।