Web Analytics

ওমান উপসাগরে আগুনে আক্রান্ত একটি কার্গো জাহাজ থেকে ২২ জন আরব নাগরিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

জাহাজটির নাবিকেরা আগুন লাগার খবর জানানোর পর উদ্ধার অভিযান শুরু হয়। ন্যাশনাল গার্ডের বিশেষায়িত একটি দল জাহাজটির অবস্থান শনাক্ত করে এবং সেখানে থাকা ২২ জনকেই উদ্ধার করে। পরে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহাজটিতে আগুন লাগার কারণ জানায়নি ন্যাশনাল গার্ড। এর আগে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুনে আক্রান্ত হওয়ার দাবি করেছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। তবে ওই ঘটনার সঙ্গে কার্গো জাহাজটির কোনো সম্পর্ক আছে কি না, তা বলা হয়নি।

08 Nov 26 1NOJOR.COM

ওমান উপসাগরে জ্বলন্ত কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে আমিরাত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।