Web Analytics

প্রায় ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ৮টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাত আনুমানিক ৩টার পর বিএসএফ তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশুকে ভারতের ভেতরে নিয়ে যায়।

গত ৬ জুন শুক্রবার ভোররাতে বিএসএফের পুশইনের চেষ্টার পর ওই ১১ জন শূন্যরেখায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ তাদের নিয়ে গেছে এবং বর্তমানে তারা আর সীমান্ত এলাকায় নেই।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয়রা সহযোগিতা করছে।

08 Jun 26 1NOJOR.COM

ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।