ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক মাহমুদ উৎস (২৩) ঈদের পরে বন্ধুদের সঙ্গে ঘুরে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। রংপুরের তারাগঞ্জে নেংটিছেড়া ব্রিজ এলাকায় রবিবার সন্ধ্যায় একটি মিনিবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই উৎস মারা যান। আহত হন বন্ধু জাকির হোসেন। ঈদের ছুটিতে দিনাজপুর ও নীলফামারীর দর্শনীয় স্থান ঘুরতে ছয় বন্ধু মিলে ভ্রমণে গিয়েছিলেন।
ঈদের ঘুরে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।