চলতি সপ্তাহে শিকাগোতে জন্মগ্রহণকারী কবি মারিয়েন বোরুচকে প্রদান করা হয়েছে বার্ষিক ‘জ্যাকসন পোয়েট্রি প্রাইজ’। এই পুরস্কারের মাধ্যমে প্রতি বছর একজন অসাধারণ আমেরিকান কবিকে স্বীকৃতি দেওয়া হয় এবং এর সঙ্গে থাকে ১ লাখ ডলারের আর্থিক পুরস্কার। এ বছরের বিচারক ছিলেন মেজর জ্যাকসন, কোল সোয়েনসেন এবং আফা মাইকেল উইভার।
বিচারকদের মতে, আলংকারিক ছন্দে মোড়া ও চিত্তাকর্ষক কবিতায় বোরুচ মানবচিন্তার বিস্তৃতি ও ব্যাপ্তিকে উদ্ভাসিত করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তিনি আমাদের সম্মিলিত জ্ঞানকে নাড়া দিতে চান, যেখানে আত্মা এক সীমাহীন কৌতূহল ও আকাঙ্ক্ষার প্রতীক। তার কবিতার সুর কখনও মার্জিত শব্দচয়নে, কখনও চটুল প্রত্যুৎপন্নমতিতে ভরপুর।
বিচারকদের মন্তব্যে বলা হয়েছে, বোরুচের অপ্রত্যাশিত বাক্যগঠন পাঠককে চমকে না দিয়ে বরং জাগিয়ে তোলে, যেন আরও গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। এই পুরস্কার তার অনন্য কাব্যিক অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত।
মারিয়েন বোরুচ পেলেন ২০২৬ সালের জ্যাকসন পোয়েট্রি প্রাইজ ও এক লাখ ডলার পুরস্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।