Web Analytics

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। শুক্রবার জারি করা সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ উপধারার ক্ষমতাবলে সংগঠনটিকে আবার ‘বেআইনি সংগঠন’ ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইআরএফ এমন কর্মকাণ্ডে যুক্ত যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংগঠনটির বেআইনি ঘোষণার সিদ্ধান্ত আগে ইউএপিএ ট্রাইব্যুনালেও বহাল ছিল। সরকারের অভিযোগ, আইআরএফ ও এর সদস্যরা, বিশেষ করে প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. জাকির আব্দুল করিম নায়েক, ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহ ও সহায়তা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, নায়েক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক, ইন্টারনেট, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র বক্তব্য প্রচার করেছেন এবং ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন। মন্ত্রণালয় বলেছে, এসব কার্যক্রম নিয়ন্ত্রণ না হলে আইআরএফ পলাতক কর্মীদের পুনর্গঠিত করতে পারে এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

13 Nov 26 1NOJOR.COM

জাকির নায়েক প্রতিষ্ঠিত আইআরএফের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।