Web Analytics

রাঙামাটিতে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে রাঙামাটি সদর ফাঁড়িতে কর্মরত এসআই সাজেদুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে স্ত্রী সাজেদার সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডার পর সাজেদুল নিজের কক্ষে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্ত্রী পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাতেই পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

03 Jun 26 1NOJOR.COM

রাঙামাটিতে পারিবারিক কলহের পর পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।