নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে। ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় অতিরিক্ত যাত্রী চাপ কমাতে এবং বিকল্প নৌপথে যাতায়াত সহজ করতে বছিলা ব্রীজ সংলগ্ন লঞ্চঘাট ও পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৭ মার্চ ২০২৬ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা থেকে ৬টি ও শিমুলিয়া থেকে ৩টি লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
এছাড়া ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত সদরঘাট টার্মিনালে প্রবীণ ও মহিলা যাত্রীদের মালামাল বহনের জন্য বিনামূল্যে কুলি সেবা এবং অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা ও বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবা প্রদান করা হবে।
বিআইডব্লিউটিএ আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।
বিআইডব্লিউটিএর বিশেষ ঈদ লঞ্চ সার্ভিসে সদরঘাটের চাপ কমবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।