Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কর্মকাণ্ডের স্থান নয়, বরং এটি আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি।

ডা. শফিকুর রহমান কর্মকর্তাদের সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার পরিচয় দিতে আহ্বান জানান। তিনি বলেন, আন্তরিকতা, সহযোগিতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাওলানা এটিএম মা’ছুম এবং সঞ্চালনা করেন মাওলানা আব্দুস সাত্তার। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা অফিস ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা ও সেবার মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

22 Jul 26 1NOJOR.COM

ঢাকায় কর্মশালায় দায়িত্বকে ইবাদত মনে করার আহ্বান জানালেন জামায়াত আমির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।