Web Analytics

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকসসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন লাল মোহন, রতন দাস, রেজাউল করিম, চাঁন মিয়া, লাল মিয়া, রিপন ও শাহজাহান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে ততক্ষণে সব দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তা চেয়েছেন।

10 Jun 26 1NOJOR.COM

কামারখন্দে আগুনে সাত দোকান পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।