বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাকে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন। মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন এবং রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও জনগণের প্রতি জামায়াতের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি উপস্থিত ছিলেন।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ঢাকায় কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর জামায়াত নেতার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।