Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিজান মিয়া (৫০), তিনি রংপুর জেলার বাসিন্দা হলেও স্থানীয় টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান।

স্থানীয়রা জানান, বিকেলে মিজান মিয়া কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পুলিশ পাঠান। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাস্থলে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

29 Apr 26 1NOJOR.COM

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।