Web Analytics

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভোক্তাস্বার্থ এবং বিদেশে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিস দেন। নোটিসটি মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়।

নোটিসে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে মূল্যবান ভৌগোলিক নির্দেশক বা জিআই সম্পদ বলা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এ কারণে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে বলেও অভিযোগ করা হয়।

নোটিসে অভিযোগ করা হয়, কিছু ভারতীয় আমদানিকারক বাংলাদেশি ইলিশ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে বেশি দামে পুনঃরপ্তানি করছে। সাত দিনের মধ্যে ভারতে রপ্তানিসংক্রান্ত কোনো প্রশাসনিক, নির্বাহী বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশীয় সরবরাহ নিশ্চিত করা এবং সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানির স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।

29 Sep 26 1NOJOR.COM

দেশীয় বাজারে উচ্চমূল্যের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।