টানা তিন কার্যদিবসের দরপতনের পর বুধবার দেশের দুই পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট বেড়ে ৫,২৭২ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১,০৬৫ এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২,০০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেনের পরিমাণও বেড়ে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৪ কোটি ২৩ লাখ টাকা বেশি।
ডিএসইতে মোট ৩২৭টি ইস্যুর দাম বেড়েছে, ৩৯টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। ‘এ’ ক্যাটাগরির ১৮৬টি, ‘বি’ ক্যাটাগরির ৬৪টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বেড়েছে এবং কোনো ফান্ডের দাম কমেনি। লেনদেনে শীর্ষে ছিল সামিট ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট বেড়েছে। বাজারে অংশ নেওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে এবং ৪৩টির কমেছে।
টানা তিনদিন পতনের পর ডিএসইএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে পুঁজিবাজারে বড় উত্থান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।