Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের শিক্ষা আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী ঈদে-মিলাদুন্নবী (সা.)-১৪৪৮ হিজরি উদ্যাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রপতি বলেন, মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও পারস্পরিক অধিকারের শিক্ষা বর্তমান বিশ্বের হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ। তিনি গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রেও মহানবী (সা.)-এর দৃষ্টান্ত অনুসরণীয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবাদানকারীদের জন্যও কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের আগে সব মসজিদসহ অন্যান্য উপাসনালয়কে এ ভাতার আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি। বক্তব্যের পর রাষ্ট্রপতি সিরাত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

26 Aug 26 1NOJOR.COM

ঈদে মিলাদুন্নবী উদ্বোধনে বিদায় হজের শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন রাষ্ট্রপতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।