জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ‘ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪’ অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়। তিনি বলেন, এটি দেশের সামগ্রিক খাদ্য অপচয়ের চিত্র। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রী জানান, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় গুদাম ও সাইলোতে সংরক্ষিত খাদ্যশস্য বিতরণের সময় কিছু অপচয় হয়, তবে আধুনিক সাইলো নির্মাণ ও অংশীজনদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ অপচয় কমানো সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের অপচয় ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
২০২৩–২৪ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের ঘাটতি ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন (০.৩১৬%), যা ২০২৪–২৫ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টনে (০.২৮%)। খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য নিরাপত্তা ও অপচয় রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
বাংলাদেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয়, সরকারি গুদামে ক্ষতি কমেছে বলে জানালেন মন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।