Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান যথাযথভাবে পরিদর্শনের আওতায় আসছে না। এজন্য মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন তিনি। এছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের মতো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাতেও অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের পরিকল্পনার কথা জানান।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী সতর্ক করেন যে, কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

26 Jun 26 1NOJOR.COM

মাদ্রাসা পরিদর্শন জোরদার ও প্রশ্নফাঁস গুজবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।