Web Analytics

বাণিজ্যের আড়ালে অর্থপাচার বা ট্রেড বেজড মানি লন্ডারিং প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের আওতায় গঠিত কমিটিটি সমন্বিত উদ্যোগ, তথ্য বিনিময় ও ঝুঁকি শনাক্তকরণে কাজ করবে। গত রোববার বিএফআইইউর উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের তথ্য সোমবার বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে টিবিএমএল প্রতিরোধের বিদ্যমান চ্যালেঞ্জ, ঝুঁকি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ও ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, এনবিআরের সিআইসি, সিআইআইডি, ঢাকা কাস্টমস হাউস, দুদক, সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কমিটি বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা, গৃহীত কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে। নিয়মিত সভার মাধ্যমে সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবে। বিএফআইইউ বলেছে, জটিল ও আন্তর্জাতিক প্রকৃতির এই অপরাধ মোকাবিলায় নিয়ন্ত্রক, আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংক, কাস্টমস ও বেসরকারি খাতের নিবিড় সহযোগিতা প্রয়োজন।

01 Sep 26 1NOJOR.COM

বাণিজ্যের আড়ালে অর্থপাচার ঠেকাতে বিএফআইইউর সরকারি-বেসরকারি কমিটি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।