Web Analytics

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশ করা হবে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, জুলাই মাসে স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পাসপোর্টগুলো প্রকাশ করা হবে। ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সীমিত সংখ্যক এই পাসপোর্ট কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে পাওয়া যাবে।

পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নকশায় দেখা যায়, ট্রাম্পের ছবির চারপাশে স্বাধীনতা ঘোষণার লেখা ও মার্কিন পতাকা রয়েছে এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বিতরণ শুরু হলে যেকোনো মার্কিন নাগরিক এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সরকারের এক নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে জাতীয় উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্টের ছবি সরকারি পাসপোর্টে যুক্ত করা হচ্ছে।

29 Apr 26 1NOJOR.COM

স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত পাসপোর্ট দেবে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।