Web Analytics

বরিশালের মুলাদী উপজেলায় বৃহস্পতিবার বিকেলে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে ছিনিয়ে নেয় স্থানীয়রা। বিকেল ৫টার দিকে নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ ওই কর্মীকে গ্রেপ্তারের পর অর্ধশতাধিক লোকজন পুলিশকে ঘিরে ধরে এবং হ্যান্ডকাপ পরা অবস্থায় সেতুকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মুলাদী থানার ওসি মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি ছিলেন সেতু। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে মামলা হয়েছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

03 Jul 26 1NOJOR.COM

বরিশালে পুলিশের কাছ থেকে আ.লীগ কর্মী ছিনতাই, পরে হ্যান্ডকাপ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।