Web Analytics

শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোডের নবগঙ্গা ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবল বাদশা মোরল (২৬) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ওষুধ নিয়ে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি মর্মান্তিক এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

07 Feb 26 1NOJOR.COM

মাগুরার নবগঙ্গা ব্রিজে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।