Web Analytics

১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশে ঈদুল ফিতরের তারিখ ও প্রধান ঈদ জামাতের প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

18 Mar 26 1NOJOR.COM

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটির সভা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।