Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় শনিবার রাত ১১টার দিকে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির এবং তার সহযোগী মাসুম ও নাঈমকে ১৫ কেজি গাঁজাসহ আটক করে। পরে মনিরের সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। তারা ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে, এতে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। পুলিশের পাল্টা প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

14 Jun 26 1NOJOR.COM

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে পাঁচ পুলিশ আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।