বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) মশকমুক্ত করার আহ্বান জানিয়েছেন। রাজধানীর উত্তরায় নাগরিক উন্নয়ন ফোরাম উত্তরা পশ্চিম অঞ্চলের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর এবং রমজান মাসে নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও অনিয়মের কারণে পুরো ডিএনসিসি এখন মশকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যথাযথ তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবে দুর্গন্ধ ও ময়লার কারণে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি নতুন প্রশাসককে নিজ উদ্যোগে নগর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করতে এবং দলীয় কর্মী ও সাধারণ জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ এবং নগরীর বর্তমান অবস্থা ধর্মপ্রাণ মানুষের রমজানকালীন ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছে। তিনি আশ্বাস দেন, জামায়াতের কর্মীরাও এ কাজে নগর প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে।
তিন দিনের মধ্যে ডিএনসিসিকে মশকমুক্ত করার দাবি জামায়াত নেতার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।