Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার নাম ঘোষণা করেছেন। বর্তমানে তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত। আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে ট্রাম্পের দুই মেয়াদে হোয়াইট হাউসের ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প কেটিকে অনুগত এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণার নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, কেটি তাঁর নির্বাচনি প্রচারে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভূমিকা রেখেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সাতটি অঙ্গরাজ্যের সাতটিতেই তাঁরা জয়ী হয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে কেটি বলেন, দেশের ২৫০ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ও মার্কিন জনগণের সেবা করা তাঁর জন্য পরম সম্মানের। ৪২ বছর বয়সি কেটি রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। তিনি নিউজম্যাক্স, ফক্স নিউজ এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে কাজ করেছেন। গত জুনে তিনি ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন।

11 Oct 26 1NOJOR.COM

হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার নাম ঘোষণা ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।