Web Analytics

রবিবার ভোর পৌনে ছয়টার দিকে রাজস্থানের কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বগিটিতে থাকা ৬৮ জন যাত্রীকে দ্রুত নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের তাপে পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে। রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া যাত্রীদের অন্য বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে এবং সেখানে নতুন একটি বগি যুক্ত করে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু করা হবে।

১২৪৩১ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল এবং দিল্লির হযরত নিজামুদ্দিন স্টেশনে দুপুর সাড়ে ১২টায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনও দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

17 May 26 1NOJOR.COM

রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে আগুন, ৬৮ যাত্রী নিরাপদে উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।