মঙ্গলবার গাজার দেইর আল-বালাহ, আল-বুরেইজ, রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেকেই ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে হামলার শিকার হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৪৯৩ জন এবং আহতের সংখ্যা ১,২৯,০০০-এর বেশি। গাজার তথ্য অফিস বলছে, নিখোঁজদের হিসাবসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬২,০০০ ছাড়িয়ে গেছে।
একদিনে ইসরায়েলি হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত, গাজায় মৃত্যু ছাড়াল ৬২ হাজার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।