Web Analytics

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। আন্দ্রাবি বলেন, তেহরান বা আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে পাকিস্তান কোনো মন্তব্য করবে না এবং আলোচনার তথ্য গোপন রাখা জরুরি।

তিনি গণমাধ্যমকে আলোচনাকে ঘিরে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। আন্দ্রাবি আরও বলেন, দ্বিতীয় দফা আলোচনায় কারা অংশ নেবেন এবং প্রতিনিধিদল কত বড় হবে, তা সংশ্লিষ্ট পক্ষগুলোই নির্ধারণ করবে। আলোচনার সময়সূচি চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে।

এর আগে এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে।

17 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো নির্ধারিত নয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।