Web Analytics

তুরস্ক জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান আলজাজিরাকে এ তথ্য জানান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঙ্কারা বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং এর মূল লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো ও সরাসরি আলোচনার পথ তৈরি করা।

আরমাগান আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের সঙ্গেই তুরস্কের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে তুরস্ক নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের পাশাপাশি আরও কয়েকটি দেশও এ ধরনের মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

25 Mar 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্রের বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করছে তুরস্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।