Web Analytics

ভেনেজুয়েলায় ২৪ জুন সংঘটিত শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা করেছে এবং ২০ হাজার ২৩১ জনের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করেছে, যেখানে ১৭ হাজার ৯০৭ জন আশ্রয় নিয়েছে। মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্প দুটি ছিল ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এবং কেন্দ্রস্থল ছিল উত্তরাঞ্চলীয় উপকূলে, যেখানে তেল শোধনাগার রয়েছে। সিএনএনের তথ্যমতে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়ে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত নয়, ফলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

14 Jul 26 1NOJOR.COM

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৪৫৬১ জন নিহত ও বহু আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।