ইরানে নতুন করে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্যমতে, গ্রিনিচ সময় রাত ১২টা ৫৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৭৪ সেন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। হামলাগুলো বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় সংঘটিত হয়।
এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এটি তাদের ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপ।
ইরানে মার্কিন হামলা ও ইরানের পাল্টা আঘাতে তেলের দাম বেড়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।