Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য কর্মকর্তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। রোববার তথ্য অধিদপ্তরে ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না করলে রাষ্ট্র ও সমাজ পিছিয়ে পড়বে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কার্যকর আন্তঃসম্পর্ক ও টিমওয়ার্ক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে গতি আনে এবং ডিজিটাল লিটারেসি এখন মৌলিক সক্ষমতা। তিনি জানান, সরকার তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা ও জেলা তথ্য কর্মকর্তাদের জন্য সময়োপযোগী কারিকুলাম ও প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিয়েছে, যাতে একটি দক্ষ ডিজিটাল জনবল গড়ে তোলা যায়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিবাচক ব্যবহার উন্নয়ন ও জনকল্যাণে সহায়ক হতে পারে, তবে মিথ্যা তথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় নৈতিকতা ও সতর্কতা জরুরি। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

24 May 26 1NOJOR.COM

তথ্য কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।