ইরান জানিয়েছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না। বুধবার তেহরান থেকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আরও বিস্তৃত শান্তিচুক্তির দিকে অগ্রসর হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান।
ইরান বলেছে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ এখন নেই। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের পর অথবা অন্তত ইরানের দেওয়া শর্ত যুক্তরাষ্ট্র মেনে নিলে এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলে দেশটি জানিয়েছে।
তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারির অধীনে ছিল। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে একাধিকবার তাদের পরমাণু স্থাপনায় বেআইনি হামলার অভিযোগও তুলেছে। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তারা সদিচ্ছা ও কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র প্রমাণে প্রস্তুত ছিল। তবে আইএইএর প্রতিবেদনকে রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে তেহরান। ইরানি নেতৃত্বের অবস্থান, যুদ্ধ সম্পূর্ণ শেষ হওয়ার পরই পরমাণু আলোচনা হবে।
যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।