Web Analytics

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লার পুরাতন গোমতী নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ রাখার এখনই সময়’ প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার জমিন পরিবারের পরিবেশ বিভাগ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, পরিবেশ সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি উদ্বেগজনক। নদী, খাল, জলাশয় ও উন্মুক্ত স্থান দখল ও দূষণের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক পুরাতন গোমতী নদীও দীর্ঘদিন ধরে অবহেলা, দখল ও দূষণের শিকার হয়ে অস্তিত্ব সংকটে রয়েছে। এক সময়ের প্রাণবন্ত এই নদী আজ ‘মরা গোমতী’ নামে পরিচিত।

বক্তারা রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদাহরণ টেনে বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুরাতন গোমতী নদীকেও আধুনিক নগর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে পরিবেশের উন্নয়নের পাশাপাশি নতুন পর্যটন সম্ভাবনাও সৃষ্টি হবে।

05 Jun 26 1NOJOR.COM

কুমিল্লায় মানববন্ধনে পুরাতন গোমতী নদী রক্ষার আহ্বান জানানো হয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।