বিশ্বব্যাপী জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় এক মাসের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, সমুদ্রপথে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতি দিয়ে নতুন ছাড়পত্র জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে তেল বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে ৩০ দিনের ছাড়পত্রের মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।
রয়টার্স জানায়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা ওয়াশিংটন আর নবায়ন করবে না। রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ জানান, প্রথম ছাড়পত্রের ফলে ১০০ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসার সুযোগ তৈরি হয়েছিল।
এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহের চাপ কিছুটা কমানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববাজার স্থিতিশীল রাখতে রুশ তেল কেনার ছাড় বাড়াল যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।