Web Analytics

প্রায় ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার, স্বন্দীপ কর্পোরেশনের স্বত্বাধিকারী স্বপন কুমার মিস্ত্রী এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তারা রয়েছেন।

দুদক জানিয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা অনুসন্ধান প্রতিবেদন এবং অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশন মামলাটি দায়েরের অনুমোদন দেয়। মামলার এজাহার অনুযায়ী, পিকে হালদারের সহযোগী হিসেবে নওশেরুল ইসলামকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগসংক্রান্ত দুদকের মামলাগুলোতেও আসামি করা হয়েছিল।

এজাহারে বলা হয়েছে, নওশেরুল ইসলামের ঘোষিত স্থাবর সম্পদের মূল্য ছিল ৫ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৮৬১ টাকা, তবে যাচাইয়ে ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৯৫৯ টাকার সম্পদ পাওয়া যায়। তাঁর অস্থাবর সম্পদের মূল্য ১৯ কোটি ৯৩ লাখ ৬৭ হাজার ৭১২ টাকা পাওয়া যায়। দায়-দেনা বাদ ও পারিবারিক ব্যয় যোগ করে তাঁর অর্জিত সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা নির্ধারণ করা হয়। আয়কর নথিতে ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকার বৈধ আয় পাওয়া গেছে।

01 Oct 26 1NOJOR.COM

৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।