Web Analytics

প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ সংক্রান্ত ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই শেষে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। তিনি বলেন, এসব উদ্যোগ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

এছাড়া সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৫৪ জেলায় কাজ শুরু হয়েছে।

19 Apr 26 1NOJOR.COM

১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকার ঋণ মওকুফ ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।