১১ দলীয় ঐক্যের ডাকা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। রোববার দুপুরে রাজধানীর বারিধারায় মহানগরী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সভায় লংমার্চ বাস্তবায়নের জন্য বিভাগভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং নেতাকর্মীদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকার যত দ্রুত মেনে নেবে, তা দেশ ও জাতির জন্য ততই কল্যাণকর হবে।
তিনি বলেন, অন্যথায় দেশের জনগণকে সুসংগঠিত করে সরকারকে এসব দাবি মানতে বাধ্য করা হবে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং সহকারী সেক্রেটারিরা। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকারসহ অন্যরা অংশ নেন।
১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চে জামায়াত উত্তরের প্রস্তুতি সভা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।