Web Analytics

ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এলাকার নদী ও বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে তিনি এ পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী ব্রিজসংলগ্ন নদী ও বাঁধ এলাকা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের বর্তমান অবস্থা, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ, নদীভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বিভিন্ন অংশ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

মন্ত্রীের পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেছে। তাদের প্রত্যাশা, একনেকে অনুমোদিত দেড় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধিজনিত বার্ষিক বন্যা এবং নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতিও চলছে।

26 Aug 26 1NOJOR.COM

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের বাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।