Web Analytics

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়েছে। বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৮ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ৯৪তমবারের মতো পেছানো হলো। তদন্তকারী সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের অভ্যন্তরের একটি চক্র হ্যাকারদের অর্থপাচারে সহায়তা করেছিল।

ওই ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

10 Apr 26 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৯৪তমবার পেছাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।