Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেইয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান জাপানকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে এবং বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে টোকিও আগ্রহী।

স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে কানতেইয়ে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক শুরু হয়। এর ১৫ মিনিট আগে কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান তাকাইচি এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকে কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

27 Oct 26 1NOJOR.COM

বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।