Web Analytics

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি অবিলম্বে হামলা বন্ধ এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনার দাবি জানান।

ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয় ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অসংখ্য নারী-শিশু হত্যার প্রতিবাদে। পুরাতন পল্টন থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন গ্রহণযোগ্য নয়। তিনি সংলাপ ও কূটনৈতিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তির আহ্বান জানান। বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ স্বাধীনতা পার্টির নেতারাও সমাবেশে সংহতি প্রকাশ করেন।

03 Mar 26 1NOJOR.COM

ইরানে মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।