Web Analytics

রোড সেফটি ফাউন্ডেশনের শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু। একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন এবং ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, জাতীয় মহাসড়কে ১৭১টি এবং আঞ্চলিক সড়কে ২৬৪টি দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চালক ও আরোহী নিহতের সংখ্যা সবচেয়ে বেশি ২০৪ জন। ঢাকা বিভাগে সর্বাধিক ১৩৭ জন নিহত হয়েছেন, আর সিলেটে সবচেয়ে কম ২৬ জন। অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি ও চালকদের অদক্ষতা দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর গতি নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

11 Apr 26 1NOJOR.COM

মার্চে দেশে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত, জানায় রোড সেফটি ফাউন্ডেশন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।