Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবক বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের মতিন (৫০) ও দেলোয়ারের (৪৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে সালিশ হলেও সমাধান না হওয়ায় বুধবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। সিয়ামসহ বেশ কয়েকজন আহত হন। সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি তদন্ত রিপন কুমার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

09 Jul 26 1NOJOR.COM

আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষে এক যুবকের মৃত্যু, আহত পনেরো

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।