Web Analytics

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী জোবাইরুল হাসান আরিফ জামানত হারিয়েছেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ) আসনে তিনি মাত্র ২,৯০৬ ভোট পেয়েছেন, যা মোট ভোটারের ০.৫২ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন এবং ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আর জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল আলম (১,১৮৮ ভোট) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী এমদাদুল হক (৮৭০ ভোট) জামানত হারিয়েছেন।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি ১৪টিতে জয় পেয়েছে এবং বাকি দুটি আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা।

14 Feb 26 1NOJOR.COM

চট্টগ্রাম-৮ আসনে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, বিএনপির প্রার্থীর জয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।