Web Analytics

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ অপসারণের পরিকল্পনা ঠেকাতে মুসলিমরা দুই সপ্তাহের বেশি সময় ধরে মসজিদের ভেতরে অবস্থান করছেন। রোববার রাতে মসজিদের কাছে বুলডোজার আনা, অতিরিক্ত পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েনের পর উত্তেজনা বাড়ে। স্থানীয়দের বরাতে মাকতুব জানিয়েছে, মসজিদের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হওয়ার পর সেদিন রাতের ভাঙার অভিযান স্থগিত করা হয়।

সোমবারও শত শত মুসলিম মসজিদে অবস্থান করেন এবং দুপুরের নামাজের পর সেখানে অন্তত এক হাজার মানুষ ছিলেন। ১১ সদস্যের নুমাইন্দা কমিটি পালাক্রমে অবস্থানের ব্যবস্থা করছে এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। ২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলাকে সামনে রেখে ১৫ মিটার সড়ক প্রশস্ত করতে উজ্জয়ন পৌর করপোরেশন মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাব দিয়েছে।

মধ্যপ্রদেশ হাইকোর্ট ভাঙার নোটিশ চ্যালেঞ্জ করা দুটি আবেদন সম্প্রতি খারিজ করেছে এবং জানিয়েছে, প্রক্রিয়াটি আইনি বিধান মেনেই নেওয়া হয়েছে। মসজিদ পরিচালনাকারীরা সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন। মসজিদের চারপাশে পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে; সড়ক সম্প্রসারণ, স্থাপনাটির ঐতিহাসিক মর্যাদা এবং আইনি লড়াইকে কেন্দ্র করে বিরোধ অব্যাহত রয়েছে।

28 Sep 26 1NOJOR.COM

ভাঙার পরিকল্পনার বিরুদ্ধে উজ্জয়নের শাহী মসজিদে মুসলিমদের অবস্থান অব্যাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।