Web Analytics

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

২০২৫ সালে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। গত বছর সব বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

01 Nov 26 1NOJOR.COM

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, ঢাকা বোর্ডে ৬১ দশমিক ৮০

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।