Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং জ্ঞান, প্রশিক্ষণ ও সুনাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের একটি টেকসই ও যুগান্তকারী পরিকল্পনা রয়েছে। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, এই পরিকল্পনা প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ভিশন ও বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ। এতে কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার স্থাপন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার, ইন্টার্নশিপ ও ভাষা শিক্ষা প্রসারসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রূপান্তর মানে দেশের শিক্ষা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের রূপান্তর।

তিনি আরও জানান, পরীক্ষার ডিজিটাইজেশন, সেশনজট নিরসন ও মানসম্মত শিক্ষা সম্প্রসারণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

07 Jun 26 1NOJOR.COM

দক্ষতাভিত্তিক শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় আধুনিকায়নে সরকারের যুগান্তকারী পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।