গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন এবং শিবির কর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর পৌনে ৩টার দিকে বোনারপাড়া চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে বিরোধের পর বিষয়টি মীমাংসা হয়। প্রায় ১০ মিনিট পর মুকুল মিয়া, তার ভাই পলাশ, বিএনপি সদস্য রবিউল ইসলামসহ ১০ থেকে ১৩ জন ধারালো অস্ত্র নিয়ে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের ওপর হামলা চালায়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত শুরু করেছে। সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান জানান, একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধায় রাজনৈতিক বিরোধে ছুরিকাঘাতে শিবির নেতা নিহত, একজন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।